# Tags

বাগজানা ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী মতবিনিময় সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৩ নভেম্বর/২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তঘেঁষা বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা করেন।

শনিবার সন্ধ্যায় বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বাগজানায় অবস্থিত চেয়ারম্যান নাজমুল হকের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স নাজমুল পোল্ট্রি হ্যাচারিতে নির্বাচনী মতবিনিময় সভাটি বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, যুগ্ম-সম্পাদক মোঃ রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা।এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন রানা, সম্পাদক মোঃ আনিছুর রহমান, ২ নং ওয়ার্ডের সম্পাদক মোঃ দবির হোসেন, ৩ নং ওয়ার্ডের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ৫ নং ওয়ার্ডের নূর ইসলাম, সম্পাদক মোস্তাক আহমেদ, ৬ নং ওয়ার্ডের সভাপতি কাউছার মাষ্টার, সম্পাদক সেকেন্দার, ৭ নং ওয়ার্ডের রফিকুল মাষ্টার সম্পাদক আব্দুল হান্নান, ৮ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক সাখাওয়াত হোসেন, ৯ নং ওয়ার্ডের সভাপতি অহেদ খান, সম্পাদক আনোয়ার হোসেন বাবু, উপজেলা মহিলাদলের সম্পাদিকা রাজিয়া সুলতানা মেম্বার, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কাশেম, ইউনিয়ন যুবদল নেতা মোঃ হযরত আলী ও সাদ্দাম হোসেন সহ অনেকেই।